অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ২ দুর্ধর্ষ সন্ত্রাসী পিতা ও পুত্র গ্রেপ্তার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

৩০১

    ১টি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান বিশেষ অভিযান চালিয়ে দুই জন দুর্ধর্ষ সন্ত্রাসী পিতা ও পুত্র কে গ্রেফতার করেছে। এ সময় ১টি আগ্নেয়াস্ত্র পিস্তল ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে ভোলা কোস্টগার্ড কার্যালয়ে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার অপারেশন লে: কমান্ডার রিফাত আহমেদ  প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,বেশকিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ লোকমান হোসেন (৫০)ও তার ছেলে মোঃ হাছনাইন (২৩) কে ১ টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ৬ টি দেশীয় অস্ত্র সহ আটক করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...