বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০৬
২৮২
১টি পিস্তল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান বিশেষ অভিযান চালিয়ে দুই জন দুর্ধর্ষ সন্ত্রাসী পিতা ও পুত্র কে গ্রেফতার করেছে। এ সময় ১টি আগ্নেয়াস্ত্র পিস্তল ও বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার দুপুরে ভোলা কোস্টগার্ড কার্যালয়ে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার অপারেশন লে: কমান্ডার রিফাত আহমেদ প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,বেশকিছুদিন ধরে ভোলার দৌলতখান উপজেলার চরপাতা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে মোঃ লোকমান হোসেনের নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো। এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা ভোলা দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে । এসময় দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ লোকমান হোসেন (৫০)ও তার ছেলে মোঃ হাছনাইন (২৩) কে ১ টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ৬ টি দেশীয় অস্ত্র সহ আটক করা হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক