বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৪ রাত ০১:১৮
৪২৮
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
মা ইলিশ রক্ষায় অভিযানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীতে সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানসহ পুলিশের উপর হামলা চালিয়েছে জেলেরা। হামলায়
এএসআই হেলালের কাধ বৈঠার আঘাতপ্রাপ্ত হয় ও একজন পুলিশ কনস্টেবল এর আঙুল ফেটে যায়।
রবিবার বিকালে তেতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান চলার সময় হামলার ঘটনা ঘটে। এতে দুটি নৌকা জব্দ ও শাকিল নামক জেলেকে আটক করেছে পুলিশ। এসময় ২৫ জন হামলাকারী জেলে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া হামলাকারী জেলেরা উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বেড়ীর মাথা মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাট এলাকার জেলে।
বোরহানউদ্দিন সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান জানান,
তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের অভিযোগের প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তিগনকে ইলিশ ধরতে দেখা যায়।
এদেরকে ধরতে সঙ্গীয় ৩ জন পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে দুটি দুর্বৃত্ত দলকে তাড়া করার সময় সঙ্গীয় পুলিশ সদস্যসহ আমাদের উপর আক্রমণ করে। আক্রমণে এএসআই হেলালের কাধ বৈঠার আঘাতপ্রাপ্ত হয় ও একজন কনস্টেবল এর আঙুল ফেটে যায়। সাহসীকতার সহিত দুর্বৃত্তদের তাড়া করে ২টা নৌকা জব্দ ও একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয় এবং বেশিরভাগ অপরাধী পালিয়ে যাওয়ায় নিয়মিত মামলা দায়েরের জন্য উপজেলা মৎস কর্মকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়। জনস্বার্থে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন কর্তৃক এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্যঃ বোরহানউদ্দিন উপজেলার তেতুলিয়া নদীর গঙ্গাপুর ইউনিয়নের বেড়ীর মাথা নামক মাছ ঘাট ও নয়নের খাল মাছ ঘাট এলাকায় প্রকাশ্য মা ইলিশ বিক্রি হচ্ছে। নৌ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত