মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৬
৩৪১
মুদি ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসা
মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় এক মুদি দোকানে তল্লাশি চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিজানকে আটক করেছে পুলিশ।
রোবাবার গভীর রাত সাড়ে ১২ টায় উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট বাজারে ওই মাদক ব্যবসায়ীর মুদি দোকানে অভিযান চালিয়ে মাদকসহ ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
সোমবার সকালে সাড়ে ১০ টায় আটককৃত মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা দায়ের পর আদালতে প্রেরণ করে পুলিশ। এই সময় পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়।
আটককৃত হলেন, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা মৃত রফিজলের ছেলে মিজান (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট বাজারে মুদি দোকানে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মিজানকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসায় করছেন। এর আগে কয়েকবার তার মুদি দোকান থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদকা রয়েছে। তিনি একাধিকবার জেল খেটেছেন।
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির জানান, আটককৃত মাদক ব্যবসায়ী মিজানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পর কোর্টে চালান করে রিমান্ডের আবেদন করেছি।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত