অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউ‌দ্দি‌নে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপরে হামলা,গ্রেপ্তার ১

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:৫৭

remove_red_eye

৩০৬

বোরহানউ‌দ্দিন প্রতিনিধি: ভোলায়  বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে অ‌বৈধ বা‌লি উত্তোলন ও মা ই‌লিশ রক্ষা অভিযান চলাকালীন সময়ে বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানসহ ৩ পুলিশ সদস্যের উপর অতর্কিত হামলা চালিয়েছে জেলেরা।
রোববার বিকা‌লে অভিযান  চলাকালীন সময়ে তেতুলিয়া নদীতে অ‌বৈধ বা‌লি উ‌ত্তোলন ও মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। হামলায় বোরহানউদ্দিন থানার এএসআই হেলাল নৌকার বৈঠার আঘাতপ্রাপ্ত হন ও   কনস্টেবলের না‌হিদ ও আল আ‌মিন আহত হয় । এ সময় দুটি নৌকা জব্দ ও শাকিল নামক ১ জেলেকে আটক করেছে পুলিশ। এ বিষয় বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান সোমবার সকালে যুগান্তর‌কে কে জানান,গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বোরহানউদ্দিনের তেতুলিয়া নদীতে বালু উত্তোলন ও নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকার চলমান রয়েছে,এরই প্রেক্ষিতে অ‌ভিযান প‌রিচালনা অবস্থায় ২টি নৌকায় প্রায় ২০-২৫ জন ব্যক্তিকে ইলিশ ধরতে দেখা যায়। তাদেরকে ধরতে সঙ্গীয় ৩ জন পুলিশ সদস্য ও নিরস্ত্র ৫ জন কর্মকর্তা-কর্মচারী মিলে নৌকা দু‌টি‌কে  তাড়া করার সময় নৌকায় থাকা লোকজন  সঙ্গীয় পুলিশ সদস্যসহ আমাদের উপর আক্রমণ করে ইট পাট‌কেল মার‌তে থা‌কে ।  এতে হেলাল নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) সহ ২ পু‌লিশ গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারী জেলেরা নদীতে মা‌ঝে একটি চরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় শা‌কিল নামক এক ব‌্যক্তি‌কে আটক  করে ২ টি নৌকা ও বিপুল পরিমাণে জাল জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে পাঠানো হয় । আটককৃত শা‌কিল সহ বা‌কি‌দের বিরু‌দ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য রবিবার রাতেই উপজেলা মৎস্য কর্মকর্তাকে থানায় লিখিত অভিযোগ দেয়ার জন্য বলা হয়েছে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা মোঃ শাকিল নামে একজন সহ অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মৎস্য আইনে একটি মামলা দায়ের করেছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...