অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ৪২ জেলের জেল-জরিমানা, জাল-মাছ-ট্রলার জব্দ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৩৪৫

আকবর জুয়েল, লালমোহন থেকে: মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার লালমোহন উপজেলায় নদীতে মাছ শিকারের দায়ে ৫২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জেলেদের কাছ থেকে ৭০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার জাল ও ৮ টি মাছ ধরা ট্রলার জব্দ করা হয়।

রোববার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত লালমোহন উপজেলার তেঁতুলিয়া এবং মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপনের নেতৃত্বে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়।

পরে আটককৃত জেলেদের পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ৯ জেলেকে ৫ দিন করে বিনাশ্রম করাদণ্ড এবং ৩৩ জেলেকে ৫ হাজার করে মোট ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ১০ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে জব্দকৃত ৭০ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এতিমখানায় বিতরণ করা হয়, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল। এছাড়া জব্দকৃত ৮টি মাছ ধরা ট্রলার পরবর্তীতে নিলামের জন্য উপজেলা মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহম্মদ আখন্দ, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমানসহ উপজেলা মৎস্য অফিসের স্টাফ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...