অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রোবহানউদ্দিনে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা নিয়ে ৬৫ ছাত্রী অসুস্থ্য

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:০৪

remove_red_eye

৩০৮

      হাসপাতালে ভর্তি ,মেডিকেল টিম গঠন

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিন উপজেলার জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দেওয়ার পর অর্ধশতাধিক ছাত্রী অসুস্থ্য হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে ৬৫ জনকে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর ৬ জনকে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার রাইহানুজ্জামান সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ওই স্কুলে ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। এ সময় কিছু ছাত্রী অসুস্থ্যবোধ করলে হাসপাতালে আনা হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নিরুপম চন্দ্র সোহাগ সাংবাদিকদের জানান, আতঙ্ক থেকে বাচ্চাদের এমন হয়েছে। এটা এক ধরণের মাসসাইকোলজিক্যাল ইলনেস। একজন আতঙ্কিত হয়ে পড়লে তাকে দেখে অন্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। এতে ভয়ের কিছু নেই। নার্ভাসনেস থেকে শিক্ষাথীীরা অসুস্থ্য হয়েছে। বিশ্রাম নিলে দুই ঘণ্টার মধ্যে সুস্থ্য হয়ে যাবে। বর্তমান এ ২০ /২৫ জন ভর্তি রয়েছে।
অভিভাবকরা জানান, ছাত্রীরা সকালে না খেয়ে বাড়ি থেকে আসে। ওই অবস্থায় টিকা দেয়ায়, অনেকের মাথা ঘুরে পড়ে যায়। অনেকে বমি করে দেয়।এমন ঘটনায় উত্তেজানা ছড়িয়ে পড়লে স্থানীয়রা টীকা দিতে যাওয়া স্বাস্থ্যকর্মীদের উপর চড়াও হন। তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। অভিযোগ রয়েছে, অসুস্থ ছাত্রীদের হাসপাতালে নিয়ে হলে চিকিৎসা সহ কতৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক মো: আজাদ জাহান বোরহানউদ্দিন হাসপাতালে রোগীদেরকে দেখতে যান। তিনি সাংবাদিকদের জানান, চিকিৎসকদের সাথে তার কথা হয়েছে। এতে ভয় পাওয়ার কিছু নেই। তার পরও বাচ্চাদের উন্নত চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...