অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ১৪ জেলের অর্থদণ্ড, আগুনে পুড়িয়ে জাল ধ্বংস

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

৩৬১

আকবর জুয়েল , লালমোহন থেকে : ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ রক্ষায় চলমান নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের দায়ে ১৭ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া অভিযানে জব্দ করা হয় ১২ হাজার মিটার জাল, ৬০ কেজি ইলিশ এবং ৫টি মাছ ধরা ট্রলার।

পরে পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ১৭ জেলের মধ্যে ১৪ জনকে ৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। বাকী তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

অন্যদিকে, জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়, আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় জাল এবং পরবর্তীতে নিলামের জন্য জব্দকৃত ৫টি ট্রলার মৎস্য অফিসের জিম্মায় দেওয়া হয়েছে।

অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী (রাজস্ব) মো. নেছার উদ্দিন, ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. সাইফুল ইসলাম সোহাগসহ লালমোহন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...