অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জামায়াতে ইসলামীর সভা


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

৩৪৮

আকবর জুয়েল , লালমোহন থেকে : সংগঠনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভোলার লালমোহন উপজেলায় সাধারণ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালতলা বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

ফরাজগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা নূরে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলার আমির মাওলানা মো. আব্দুল হক।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ ও জনগণের কল্যাণের জন্য কাজ করছে। প্রতিটি স্তর থেকে সব ধরনের জুলুম এবং অন্যায় দূর করে আল কোরআন ও আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব এবং ন্যায়ের ভিত্তিতে একটি ইসলামী সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্যে। এই লক্ষ্যকে সামনে রেখেই আমরা সকল কার্যক্রম পরিচালনা করছি।

ফরাজগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নাহিদ ফরায়েজীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ফরাজগঞ্জ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাকিল হোসাইন পলাশ, বাইতুল মাল সম্পাদক মাওলানা মো. মিজানুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন সভাপতি মাওলানা মো. হাসনাইন আল মুসাসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...