অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


বিদায়ী শিক্ষককে মাইক্রোবাসে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৪ বিকাল ০৫:১৫

remove_red_eye

৬৬০

বোরহানউদ্দিন প্রতিনিধি : মাদ্রাসা অফিস থেকে মাঠ-সড়কের দু'ধারে দাঁড়িয়ে আছে সারিবদ্ধ শিক্ষার্থী। সবার হাতে হাতে ফুল।  শেষ প্রান্তে শিক্ষার্থীদের মাঝে অপেক্ষা করছে সাজানো একটি নীল রঙের মাইক্রোবাস। আর এ মাইক্রোবাসে করে বিদায়ী শিক্ষককে বাড়ি পৌঁছে দিলেন শিক্ষার্থী ও সহকর্মীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ২ টার দিকে চাকরি জীবনের শেষ দিনে এক শিক্ষকের বিদায় অনুষ্ঠানে এমন ব্যতিক্রমী দৃশ্যের দেখা মিলল ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসায়।

বিদায়ী শিক্ষক স্বার্থক চন্দ্র মজুমদারের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতেই এ আয়োজন করেন মাদ্রাসার শিক্ষার্থী ও সহকর্মীরা।
কর্মজীবনের শেষ দিনে এ ধরনের আয়োজন দেখে আবেগ আপ্লূত হয়ে পড়েন তিনি। অন্যদিকে ব্যতিক্রমধমী ওই আয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।



গাড়িতে ওঠার আগে অফিস কক্ষ থেকে বের হলে সারিবদ্ধ শিক্ষার্থীরা তাঁকে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান। দুই সারির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন বিদায়ী শিক্ষক। দু'চোখে জল ছলছল করছে। হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন ঠিকই।

মাইক্রোবাসে উঠে শিক্ষক স্বার্থক চন্দ্র মজুমদার বলেন, কর্মজীবনের শেষ দিনে তাদের এ আয়োজনে মুগ্ধ করেছে আমাকে। এমন আড়ম্বরপূর্ণ বিদায় হবে আমার, এটা কখনো কল্পনা করিনি। সে কারণে সবার প্রতি কৃতজ্ঞ আমি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটানা ২৭ বছর সময় দিয়েছি এই মাদ্রাসায়। বিশেষ প্রয়োজন ছাড়া কখনো ছুটি নেইনি। শিক্ষার্থীদের পাঠদানসহ বিভিন্ন কাজে আগ্রহী করে তুলতে সর্বাত্মক চেষ্টা করেছি।

এর আগে সকাল থেকে ওই মাদ্রাসার হলরুমে চলে আলোচনা ও শুভেচ্ছো উপহার প্রদান।। সেখানে বিদায়ী শিক্ষকের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- মাদ্রাসার উপাধ্যক্ষ এ.এইচ.এম অলিউল্যাহ,মুহাদ্দিস মো. হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক মাকসুদুর রহমান,প্রভাষক শোয়াইবুর রহমান,সিনিয়র শিক্ষক মোবাশ্বির হাসান। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মো. মহিউদ্দিন, মো. এুরাদ হোসেন, মো. তানজিল প্রমুখ।
অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারী বলেন, একজন আদর্শ শিক্ষকের যে সকল ভালো গুণ থাকা দরকার স্বার্থক চন্দ্র মজুমদারের  মধ্যে তার সবগুলোই ছিলো। শ্রেণি কক্ষ ছাড়াও ক্রিয়াঙ্গনে তিনি ছিলেন বেশ প্রশংসিত।

১৯৯৭ সালের ৭ অক্টোবর ওই মাদ্রাসায় যোগদান করেন স্বার্থক চন্দ্র মজুমদার। ২৭ বছর সময় দেন তিনি। দাম্পত্য জীবনে স্ত্রী নেই। আছে এক ছেলে সন্তান; তাও দেশের বাইরে থাকেন।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...