অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ, আহত ২১

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৪৯

remove_red_eye

৩১৫

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নে জেলেদের চাল বিতরণকে কেন্দ্র করে দুই গ্রæপের মধ্যে ৩দিন ধরে দফায় দফায় হামলার ঘটনায় অন্ততঃ ২১ জন আহত হয়েছে। এই হামলায় আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত লিহান নামে একজনকে বৃহস্পতিবার রাতে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন ধলীগৌরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদ করিম নিরব, ধলীগৌরনগর ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আহবায়ক মোঃ ইউসুফ মেম্বার।
ইউনিয়ন পূর্ব শাখা বিএনপির আহবায়ক মোঃ ইউসুফ মেম্বার অভিযোগ করেন, ৩ দিন আগে ইউনিয়নের নুরুল্লা বাজারে জেলে কার্ড অনুযায়ী প্রকৃত জেলেদের মাঝে চাল বিতরণ করতে গেলে কার্ডছাড়া কিছু লোক দালাল বাজার থেকে গিয়ে সচিব ও ট্যাগ অফিসারকে অবরুদ্ধ করে এবং পরবর্তীতে ৯জনকে মারধর করে চাল বিতরণে বাধা সৃস্টি করে। এ ঘটনা নিয়ে উত্তেজনা সৃস্টি হলে উপজেলা বিএনপি নেতাদের জানানো হয়। তারা বৃহস্পতিবার বিএনপি অফিসে আসার জন্য বললে আমরা বিএনপি নেতা-কর্মীদের নিয়ে লালমোহন সদরে আসি। সেখান থেকে ফেরার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় দালাল বাজারে জাফর মালের নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারী অতর্কিত হামলা চালায় আমাদের বহরে। এসময় ১২জনকে পিটিয়ে আহত করা হয়। হামলাকালীরা কিছুদিন আগেও আওয়ামী লীগের সাবেক এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন নেতার সমর্থক ছিল। এবার তারা ধলীগৌরনগর (পশ্চিম) শাখা বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন নসুর উপর ভর করে এমন ঘটনা ঘটিয়েছে।
এপ্রসঙ্গে পশ্চিম শাখা বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন নসু জানান, দালালবাজারে একজন বাকপ্রতিবন্ধী ছেলেকে মারধর করলে তাদের প্রতিহত করতে গেলে এমন ঘটনা সাজানো হয়েছে। মূলত যাদের ইন্ধনে এসব করা হচ্ছে তারা ধলীগৌরনগর ইউনিয়নে বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে চায়।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ইউসুফ মেম্বার মৌখিকভাবে ঘটনা জানিয়ে অভিযোগ করবেন বলে জানিয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে দেখা হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...