অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

লালমোহনে এইচএসসি ও আলিম পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণদের সংবর্ধনা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৩

remove_red_eye

২১৯

আকবর জুয়েল, লালমোহন থেকে : ভোলার লালমোহন উপজেলায় সাফল্যের সঙ্গে এইচএসসি এবং আলিম পরীক্ষায় উত্তীর্ণ ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার আয়োজনে লালমোহন মডেল মসজিদ হলরুমে শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাবেক সুরা সদস্য এইচএম আলাউদ্দিন রাফী।

এ সময় তিনি বলেন, সুন্দর সমাজ ব্যবস্থা গড়তে হলে তরুণ প্রজন্মকে সুশিক্ষিত হতে হবে। তরুণ প্রজন্ম মেধাবী এবং সুশিক্ষিত হলেই আগামীর বাংলাদেশ হবে সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। এখানে কোনো দলমতের ভেদাভেদ থাকবে না।

ইসলামী ছাত্র আন্দোলন লালমোহন উপজেলার সভাপতি মো. রাজিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলার সহ-সভাপতি মাওলানা মো. জামাল উদ্দিন, লালমোহন মডেল মসজিদের খতিব মাওলানা নেসার উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মো. মুসা কালিমুল্যাহ এবং ইসলামী ছাত্র আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ রাতুলসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...