বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২রা নভেম্বর ২০২৪ রাত ১১:০৫
৩৭১
মোঃ আব্দুর রহমান হেলাল : ভোলায় ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ছাত্রদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। ভোলায় শিশু- কিশোর ও তরুণদের নামাজে উৎসাহী ও উদ্বুদ্ধ করতে বাপ্তা ইসলামী ছাত্রকল্যাণ পরিষদের ব্যতিক্রমধর্মী সময় উপযোগী এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টায় মাওলানা আবদুল গাফফারের সঞ্চালনায় ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়ন ইসলামি ছাত্র কল্যাণ পরিষদ" কর্তৃক বাপ্তা বুড়ির মসজিদে ৪৬ জন শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন। গত ১৮ই আগস্ট থেকে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করার প্রতিযোগিতা ঘোষণা করা করা হয়েছে। উক্ত প্রতিযোগিতায় ৬৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ভোলা শহর শাখার সভাপতি মাওলানা আহমেদ হাচনাইন।
তিনি বলেন, আগামী দিনে বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে এখন যারা তরুণ প্রজন্ম তাদেরকে সৎ চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে । আর একমাত্র নামাজই মানুষকে সকল অন্যায় ও খারাপ কাজ থেকে দূরে রাখতে পারে। আগামী দিনের সকল কর্মসূচিতে ইসলামি ছাত্রশিবিরের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা সদর উপজেলার সহকারী সেক্রেটারি আবু জাহান কবির। তিনি বলেন, সন্তানকে মাদক, জুয়া সহ সকল অন্যায় থেকে দূরে রাখতে হলে সকল অভিভাবক যেন তাদের সন্তানকে নিয়মিত কুরআন শিক্ষা দেন এবং প্রতি দিন পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের সাথে আদায় করতে মসজিদে পাঠান এতে আপনাদের সন্তানের নৈতিকতা সুন্দর হবে,আর সৎ ও দায়িত্বজ্ঞান সম্পূর্ণ নাগরিকভাবে দেশ। বাপ্তা ইসলামী ছাত্র কল্যাণ পরিষদের এমন আয়োজনকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত