বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৭
৪১৭
বাংলাদেশ শিক্ষক সমিতি নির্বাচন
বাংলার কণ্ঠ প্রতিবেদক : আগামী ১৪/১১/২০২৪ ইং থেকে ২৭/১১/২০২৪ ইং বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৪ দিন ধরে সমিতিভূক্ত বিদ্যালয়সমূহে গমন পূর্বক সকাল ১০টা হইতে বিকাল ০৪টা পর্যন্ত এই ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বচনে মনোয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই সাধারণ সম্পাদক পদে মনোয়ানপত্র জমা দেন চরনোয়াবাদ মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আনোয়ার পারভেজ। তিনি উক্ত বিদ্যালয়ে ২৩ বছর কর্মরত আছেন এবং বাংলাদেশে শিক্ষক সমিতি ভোলা সদর উপজেলা শাখায় দীর্ঘদিন যুগ্ন-সম্পাদকের দায়িত্ব নিয়ে বিভিন্ন সময় শিক্ষক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। মাধ্যমিক বিদ্যালয় ভোলা কম্পিউটার শিক্ষক সমিতি এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন দীর্ঘ সময়ে। ভোলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সাধারন সম্পাদকরে দায়িত্ব পালন করে আসছেন ২০০৯ সাল থেকে। তিনি শিক্ষককতার পাশাপাশি একাধারে সাংবাদিকতা চর্চা এবং নাট্যকর্মী হিসেবে কাজ করে আসছেন। ভোলা জেলার ঐতিহ্যবাহী সংগঠন ভোলা থিয়েটারের যুগ্ন সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। ভোলা জেলা শিল্পকলা একাডেমির নিজস্ব বিভিন্ন প্রযোজনার নাটকে অংশগ্রহনও করেছিলেন বিভিন্ন সময়ে এবং দেশের বিভিন্ন জেলাতে নাট্যোৎসবে অংশগ্রহন করেন।
শিক্ষক নেতা আনোয়ার পারভেজ জানান, তিনি মনোয়ন পত্র জমাদানের প্রথম দিনেই উৎসব মূখর পরিবেশে সকলের দোয়া নিয়ে মনোয়ান পত্র জমা দেন। জেলা সদরের সম্মানিত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীদের ভালোবাসায় তিনি এই নির্বাচনে অংশগ্রহন করেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত নির্বাচনের মনোয়নপত্র বাছাই ও প্রতীক বরাদ্দ ০৪ নভেম্বর, প্রত্যাহার ০৫ নভেম্বর। আগামী ২৯/১১/২০২৪ ইং বিকাল ০৩ টা থেকে সমিতি অফিসে (বাংলা স্কুল মাঠ সংলগ্ন) ভোট গননা চলবে এবং ফলাফল ঘোষণা করা হবে।
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের
হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ
বিরোধী দল মেঠো বক্তৃতায় অনেক অভিযোগ করতেই পারে : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
হজে যেতে ৩৩ দিনে নিবন্ধন করেছেন ১২১২ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত