অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

সর্বশেষ জরিপে কে এগিয়ে ট্রাম্প নাকি কমলা?

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:০৩

remove_red_eye

৩১৬

আর মাত্র দুদিন পরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। সারাবিশ্বই এই নির্বাচনের দিকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। এবারের নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে তীব্র লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

এদিকে আইওয়া অঙ্গরাজ্যের একটি জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস। সর্বশেষ ওই জরিপের ফলাফল থেকে জানা যাচ্ছে বেশিরভাগ নারী ভোটারই কমলার প্রতি সমর্থন জানিয়েছেন। অথচ ওই অঙ্গরাজ্যে ২০১৬ এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজেই জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এবারের পরিস্থিতি অনেকটাই ভিন্ন বলা যায়।

শনিবার আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকমের জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। সেখানে ৮০৮ জন ভোটার অংশ নেন। গত মাসের ২৮ থেকে ৩১ তারিখের মধ্যে এই জরিপ চালানো হয়। জরিপের ফলাফল বলছে, কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন ৪৭ শতাংশ মানুষ এবং ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন। তবে এসব জরিপের ফলাফল একেবারেই ত্রুটিমুক্ত নয় এবং এটার ওপর নির্বাচনের ফলাফলও নির্ভর করছে না। নির্বাচনের আগের প্রার্থীদের জনপ্রিয়তা যাচাইয়ে এ ধরনের জরিপ করা হয়। এর আগে গত সেপ্টেম্বরে ওই অঙ্গরাজ্যের এক জনমত জরিপে ৪ পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প।

ওই জরিপে দেখা গেছে, নারীরা বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে। ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্টে এবং ২০২০ সালে ৮ পয়েন্টে জিতেছিলেন ট্রাম্প।

এদিকে অন্য একটি জরিপে কমলার চেয়ে ট্রাম্প এগিয়ে। গত ১ ও ২ নভেম্বর পরিচালিত এমারসন কলেজ পোলিং/রিয়ালক্লিয়ারডিফেন্সের ওই জরিপে কমলার চেয়ে ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ট্রাম্প।

এই জরিপের তথ্য অনুযায়ী, পুরুষ এবং স্বনির্ভর ভোটারদের মধ্যে ট্রাম্পের প্রতি জোরালো সমর্থন রয়েছে। তবে ৩০ বছরের কম বয়সী ভোটাররা কমলাকে সমর্থন জানিয়েছেন। শেষ পর্যন্ত নির্বাচনে বিজয়ের হাসি কে হাসবেন তাই এখন দেখার অপেক্ষা।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...