অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকার চাঁদা দাবী ২০ হাজার পরিশোধে বিবাহ সম্পন্ন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৩২

remove_red_eye

৩৯৬

আকবর জুয়েল, লালমোহন থেকে : ভোলার লালমোহনে বিয়ে বাড়িতে লাখ টাকা চাঁদা দাবী করেছে বখাটেরা। পরবর্তীতে নগদ ২০ হাজার টাকা চাঁদা দিয়ে বিবাহ সম্পন্ন হলেও বখাটেদের দাবী অনুযায়ী আরো ৫০ হাজার টাকা দ্রæত পরিশোধ করার হুমকি দেয়া হয়। উপজেলার বদরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মনিরের বাড়িতে এ ঘটনা ঘটে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আবুল হোসেন জানান, শুক্রবার (১ নভেস্বর) জুমার পর আমার ছেলে নুরনবীর সাথে একই ওয়ার্ডের পাশ্ববর্তী ঢালী বাড়ির বসু ঢালীর মেয়ের সাথে বিবাহ সম্পন্ন হওয়ার কথা ছিলো। বিবাহ শুরুর সময় এলাকার বখাটে জাকিরের নেতৃত্বে হাফেজ, ফরহাদ, আব্বাছ, মুকতারসহ কয়েকজন মিলে আমাকে বলে এই বিয়ে হতে হলে তাদেরকে এক লাখ টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দিলে বিবাহ হবে না। এ নিয়ে বিভিন্ন দেন দরবারের পর আমরা সন্ধ্যার আগে জাকির কে নগদ ২০ হাজার টাকা চাঁদা প্রদান করি। এছাড়া আরো ৫০ হাজার টাকা তাদেরকে দ্রæত পরিশোধ করবো এই ওয়াদা দিয়ে মাগরিববাদ আমার ছেলের বিবাহ সম্পন্ন হয়। তারা এলাকায় চাঁদাবাজ লোক হিসেবে পরিচিত। আমরা এলাকায় নিরীহ মানুষ তাদের কথামত চাঁদা না দিলে আমাদেরকে মারধরসহ বিভিন্ন হয়রানি করতো। এজন্য ভয়ে আমরা তাদেরকে ২০ হাজার টাকা চাঁদা প্রদান করি এবং বাকী ৫০ হাজার টাকা দু‘তিন দিনের মধ্যে দিতেই হবে মর্মে কথা দেই।চাঁদা চাওয়া ও নগদ ২০ হাজার টাকা চাঁদা নেয়ার ব্যাপারে জাকির কে জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

বিয়েতে চাঁদা দাবীর ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি জানার জন্য ঘটনাস্থলে ফোর্স পাঠানো হেয়েছে। ঘটনা সত্য হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...