অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:২১

remove_red_eye

৩০৭

আকবর জুয়েল, লালমোহন থেকে: ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ সফলভাবে সমাপ্তিকরণ ও জাটকা সংরক্ষণে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের নাজিরপুর মৎস্যঘাটে উপজেলা প্রশাসন এবং মৎস্য অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। 
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার মাধ্যমে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের সফলতা তুলে ধরেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান। তিনি জানান, গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত উপজেলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে ১১৯টি অভিযান ও ৩৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৭০ জন জেলেকে আইন অমান্য করে ইলিশ মাছ শিকার করায় আটক করা হয়েছে। এদের মধ্যে ৪১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৯২ জনকে বিভিন্ন অঙ্কে মোট ৪ লাখ ৩৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে মোট ৩.০৮৫ মেট্রিক টন জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এই অভিযানে ৪৩টি মাছ ধরা ট্রলার জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। যার বাজার মূল্য ছিল ৩ লাখ ৬৪ হাজার দুইশত টাকা। এ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এছাড়া ২২ দিনের এই অভিযানে প্রায় ৯০০ কেজি ইলিশ মাছ জব্দ করে ৫০ টি মাদরাসা এবং এতিমখানায় বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  এহসানুল হক শিপন, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ, লালমোহন থানার এসআই মো. বেলাল হোসেন এবং ক্ষেত্র সহকারী (ইলিশ প্রকল্প) মো. সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ। 

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...