অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে পানিতে ডুবে দুই শিশুসহ ৩ জনের মৃত্যু

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৪২

remove_red_eye

৩৬৬

ইসরাফিল নাঈম, শশীভূষণ : ভোলার চরফ্যাশনে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ও রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ও আমিনাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু ও বৃদ্ধ হলেন, ওসমানগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কামাল উদ্দিন নয়নের মেয়ে তাসফিয়া (২) এবং রসুলপুর ইউনিয়নের শহিদ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৩) এবং আমানিবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামেরমৃত মতলব মিয়ার ছেলে সিদ্দিক (৭০) তিনি মৃগি রোগে আক্রান্ত ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, শিশু তাসফিয়ার মা একজন গার্মেন্টস শ্রমিক। বাবা মা দুই জনই ঢাকাতে থাকেন। মা চাকুরী করার সুবাধে শিশু পুত্রকে বাবার বাড়িতে মায়ের কাছে রেখে যান। দুপুরে শিশুর নানু খাদিজা বেগম ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশু তাসফিয়া উঠানে খেলাধুলা করছিলেন। খেলার ছলে বসত ঘরের পাশের পুকুরে পড়ে যান। শিশুর নানি তাকে অনেকক্ষন দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে পুকুরে ভাসমান মরদেহ দেখে চিৎকার দিলে পরিবারের অপর সদস্যরা তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহত তাসফিয়া ওই গ্রামের মো. নয়ন-সুমা দম্পত্তির এক মাত্র সন্তান।
অপর দিকে রসুলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শহীদ আলীর আড়াই বছর বয়সী শিশু পুত্র আবু বক্কর সিদ্দিক পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতা বসত পুকুরে পড়ে যায়। বিষয়টি স্বজনরা দেখে তৎক্ষনিক তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। নিহত শিশু আবু বক্কর সিদ্দিক ওই গ্রামের শহীদ আলীর ছেলে।
এছাড়াও আমিনাবাদ ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের বৃদ্ধ মো. সিদ্দিক একজন মৃগিরোগী ছিলেন। সকালে ফজরের নামাজের ওজু করতে গিয়ে পানিতে পড়ে যান। এসসময় স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল ও চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, নিহতদের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ গুলো দাফন করার জন্য অনুমতি দেয়া হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...