অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জনগণ পছন্দ করে না এমন কাজ থেকে বিরত থাকুন : নেতাকর্মীদের তারেক রহমান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:২৬

remove_red_eye

২৮৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিজয়ের আত্মবিশ্বাস থাকা ভালো। তবে অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না। জনগণ পছন্দ করেন না এমন কাজ থেকে নিজেকে বিরত রাখুন। জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করুন।

৭ নভেম্বর জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বুধবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি প্রবাদ আছে অতীত নিয়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ।

তারেক রহমান বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা বসে আছে। তাদের ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশের সবাইকে সজাগ থাকতে হবে। একদিন পরে এই সরকারের মেয়াদ তিনমাস পূর্ণ হবে। এই তিনমাসের তাদের সফলতা নিয়ে আলোচনার তিন মাস যথেষ্ট সময় নয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭ নভেম্বর কোনো দিবস নয়-৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বোভূমৌত্ব ইতিহাস রক্ষার ইতিহাস। বাংলাদেশের উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের স্বপ্ন ও দর্শনের মাধ্যমে স্বৈরাচার পতন ঘটিয়ে ৯০ সালে বিএনপিকে ক্ষমতায় নিয়ে গিয়েছিলেন খালেদা জিয়া।

মির্জা ফখরুল বলেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি কিন্তু সামনের ভবিষ্যতের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ড. ইউনূসকে আমরা শ্রদ্ধা ও বিশ্বাস করি তিনি অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই নভেম্বর এমন একটি দিবস যা জাতীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ১৭ বছর আমরা তা পালন করতে পারি নাই।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশের সব সংকটকালে নেত্বর্ত জিয়া পরিবার। ৭ নভেম্বর দিয়েছে জিয়াউর রহমান, ৯০ এর স্বৈরাচার আন্দোলননে খালেদা জিয়া ও এখন দিয়ে তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু দেশে এখনো লেভেল ফ্লিড তৈরি হয়নি। হাসিনা বলেছিলেন গণতন্ত্রের ওপরে উন্নয়ন। আমরা বলব নতুন কোনো বায়না নয় গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণের ফিরিয়ে দিতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান বলেন, ৭ নভেম্বর দেশের পটপরিবর্তন হয়। সব পটপরিবর্তন মানুষ মনে রাখে না। ৭ নভেম্বর বাংলাদেশের সব পরিবর্তন করেছেন। জনগণ জিয়াউর রহমানকে মহানায়ক বানিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ )বলেন, সংবিধান সংশোধন করতে পারে নির্বাচিত সরকার। কোনো ব্যক্তি কলমের খোচায় সংবিধান পরিবর্তন করতে পারে না। নির্বাচিত সরকার এসে সংবিধান সংশোধন করবে। তাই দ্রুত নির্বাচন দিতে হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...