অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে ঐতিহাসিক ৭ নভেম্বর পালন

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৩

remove_red_eye

৩৬৫

দৌলতখান সংবাদদাতা : ভোলার দৌলতখান উপজেলা বিএনপি ঐতিহাসিক সাত নভেম্বর যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালন করেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি  দিবসটি পালনে দলীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে।  কর্মসূচির  মধ্যে ছিল উপজেলা দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শোভাযাত্রা। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় উপজেলা দলীয় অফিসে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের  নেতা কর্মীদের উদ্দেশ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্বারোপ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক হোসেন তালুকদার। বিএনপির এ নেতা তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ 
 হাসিনা এখনো ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে  কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহবান জানান। আলোচনা সভায় তিনি দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিয়ে জাতীয় স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।  এ সময় দলীয় অফিসে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ কুট্রি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল বশির মেম্বার, সহ-সভাপতি হাজী আকবর হোসেন, সাধারণ সম্পাদক ও ভবানীপুর ইউনিয়নের  সাবেক চেয়ারম্যান গোলাম আযম পলিন, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, পৌর বিএনপি নেতা কাজী কামাল, নুর মিয়ার হাট আঞ্চলিক বিএনপি নেতা আশ্রাফুল ইসলাম ফরিদ মাস্টার প্রমূখ। পরে বিএনপির নেতৃবৃন্দ  দলীয় অফিসে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহরে  একটি শোভাযাত্রা বের করে পৌর শহর পদক্ষিণ করে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...