অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলার লালমোহনে ১ হাজার টাকার ৫১টি জাল নোটসহ ২ ভাই আটক

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ২৬শে মে ২০২০ সন্ধ্যা ০৬:১০

remove_red_eye

১০৬৯

হাসনাইন আহমেদ মুন্না : ভোলার লালমোহন উপজেলায় সোমবার রাতে ১ হাজার টাকার ৫১টি জাল নোটসহ দুই ভাইকে আটক করেছে পুলিশ। লালমোহন ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ মেহেরগঞ্জ  এলাকার নিজ বাসভবনের সামনে থেকে আটককৃতরা হলো মো: সোহেল (২৮) ও মো: জুয়েল (২১)। তারা ঐ এলাকার কাসেম দেওয়ানের ছেলে।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খাইরুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত ২টার দিকে ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় সোহেল ও জুয়েলকে তাদের বসত বাড়ির সামনে থেকে ১ হাজার টাকা মূল্যের ৫১টি জাল নোটসহ আটক করা হয়। ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা জাল নোট কারবারীর সাথে সম্পৃক্ত। তবে এ ব্যাপারে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান লালমোহন থানার ওসি।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...