অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

দৌলতখানে বসত বাড়ি ও টয়লেট থেকে ২০ বস্তা সরকারি চাল উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৪ রাত ১১:০৪

remove_red_eye

৩৩৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলার ৬ নং চরখলিফা ইউনিয়ন পরিষদের পেছনের একটি বসত বাড়ি থেকে ২০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে এ চাল উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা যায় নি।পরবর্তীতে ওই চাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।
চরখলিফা ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একাধিক নেতা জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চর খলিফা ইউনিয়নের বরাদ্দকৃত ভিজিএফ এর চাল ইউনিয়ন পরিষদের পিছনের একটি বাড়িতে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে যখন ওই বাড়ি তল্লাশি করা হয় তখন একটি ঘর থেকে ১০ বস্তা এবং অন্য একটি ঘরের টয়লেট থেকে আরো ১০ বস্তা চাল পাওয়া যায়।পরে দৌলতখান থানার পুলিশ কে বিষয়টি জানালে  পুলিশ এসে ওই চাল উদ্ধার করে। এ বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়।এমন ঘটনার খবর শুনে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। এসে সকল বিষয় জেনে উদ্ধারকৃত চাল চর খলিফা ইউপার চেয়ারম্যান মো: শামীম হোসেন অমি চৌধুরীর জিম্মায় রাখার সিদ্ধান্ত দেন।
দৌলতখান থানার সাব ইন্সপেক্টর জানান,এলাকার লোকজন আমাদের কে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ২০ বস্তা চাল উদ্ধার করেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম হোসেন অমি চৌধুরীর সাথে।তিনি জানান,এ চাল কোথা থেকে সেখানে এসেছে এ বিষয়ে আমি কিছুই জানি না।তবে আমার পরিষদে যে পরিমান চাল মজুদ থাকার কথা সে পরিমান চাল মজুদ রয়েছে। এখনো যে সকল ভিজিএফ কার্ডের চাল দেয়া বাকি রয়েছে চালের মজুদের হিসাব অনুযায়ী সকলে চাল পাবে বলে আমি আশা করছি।
এদিকে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী জানান,এ চাল কিভাবে সেখানে গেলো তা তদন্ত করে দেখান জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামীদের সনাক্তকরে আইনের আওতায় আনা হবে বলেও জানান এ কর্মকর্তা।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...