বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৪ রাত ১১:০৪
৩৬৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার দৌলতখান উপজেলার ৬ নং চরখলিফা ইউনিয়ন পরিষদের পেছনের একটি বসত বাড়ি থেকে ২০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে এ চাল উদ্ধার করে। তবে এ সময় কাউকে আটক করা যায় নি।পরবর্তীতে ওই চাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ইউপি চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।
চরখলিফা ইউনিয়নের বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একাধিক নেতা জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চর খলিফা ইউনিয়নের বরাদ্দকৃত ভিজিএফ এর চাল ইউনিয়ন পরিষদের পিছনের একটি বাড়িতে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে যখন ওই বাড়ি তল্লাশি করা হয় তখন একটি ঘর থেকে ১০ বস্তা এবং অন্য একটি ঘরের টয়লেট থেকে আরো ১০ বস্তা চাল পাওয়া যায়।পরে দৌলতখান থানার পুলিশ কে বিষয়টি জানালে পুলিশ এসে ওই চাল উদ্ধার করে। এ বিষয়টি জানাজানি হলে ওই এলাকায় একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়।এমন ঘটনার খবর শুনে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। এসে সকল বিষয় জেনে উদ্ধারকৃত চাল চর খলিফা ইউপার চেয়ারম্যান মো: শামীম হোসেন অমি চৌধুরীর জিম্মায় রাখার সিদ্ধান্ত দেন।
দৌলতখান থানার সাব ইন্সপেক্টর জানান,এলাকার লোকজন আমাদের কে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ২০ বস্তা চাল উদ্ধার করেছি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
চরখলিফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম হোসেন অমি চৌধুরীর সাথে।তিনি জানান,এ চাল কোথা থেকে সেখানে এসেছে এ বিষয়ে আমি কিছুই জানি না।তবে আমার পরিষদে যে পরিমান চাল মজুদ থাকার কথা সে পরিমান চাল মজুদ রয়েছে। এখনো যে সকল ভিজিএফ কার্ডের চাল দেয়া বাকি রয়েছে চালের মজুদের হিসাব অনুযায়ী সকলে চাল পাবে বলে আমি আশা করছি।
এদিকে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কৈরী জানান,এ চাল কিভাবে সেখানে গেলো তা তদন্ত করে দেখান জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আসামীদের সনাক্তকরে আইনের আওতায় আনা হবে বলেও জানান এ কর্মকর্তা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত