অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে উন্নয়নের রাজনীতি করেছিলেন : সাবেক এমপি হাফিজ ইব্রাহিম

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭

remove_red_eye

৯৫৬

খালেদ মোশাররফ শামীম, দৌলতখান সংবাদদাতা : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির  সদস্য ও ভোলা- ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন,  জিয়াউর  রহমানকে অন্তরীন  রেখে ক্ষমতা দখলের চেষ্টা  করা হয়েছিল  । কিন্তু  দেশপ্রেমিক  সেনাবাহিনী  সে চেষ্টা  ব্যর্থ করে দেন।  ৭ নভেম্বর সিপাহী -জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান  বন্দীদশা থেকে মুক্ত হন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, শিক্ষা, শান্তি  ও উন্নয়নের  রাজনীতি  করেছিলেন। সোমবার (১১ নভেম্বর)  বিকেলে ভোলার দৌলতখান মধ্যবাজারে জাতীয় বিপ্লব সংহতি দিবস  উপলক্ষে  উপজেলা বিএনপি  আয়োজিত  আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন। 
সাবেক এমপি  বলেন, আমাদেরকে জনগণের কল্যানের জন্য রাজনীতি করতে হবে।  ছাত্রদলের নেতা-কর্মীরা  লেখা-পড়া শিখে  রাষ্ট্র  পরিচালনার জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে। তারা মানুষের পাশে থাকবে,  মানুষের কল্যাণে কাজ করবে। উপজেলা  বিএনপির  সভাপতি  আব্দুল  মান্নান মিয়ার সভাপতিত্বে  সভায় অন্যদের মধ্যে  বক্তব্য রাখেন,  উপজেলা বিএনপি'র সাংগঠনিক সমন্বয়ক ও দৈনিক খবরপত্রের  নির্বাহী সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির   ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, উপজেলা যুবদলের আহবায়ক মশিউর রহমান লিটন।  উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপজেলা  বিএনপির যুগ্ম সম্পাদক ফখরুল আলম টপি, সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ কুট্টি,  সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক জুলু   , উপজেলা  যুবদলের সদস্য সচিব আবু হেনা মোঃ রিয়াজসহ বিএনপি'র  সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...