অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে ভ্রাম্যমান আদালতে পলিথিন ব্যবসায়ীর অর্থদন্ড

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৪ রাত ০৮:০১

remove_red_eye

৩৩৬

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাঁট বাজারে পলিথিন বিরোধী অভিযানে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন ভ্রাম্যমান আদালত(মোবাইল কোর্ট)। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মো. রায়হান-উজ্জামান সোমবার দুইটার দিকে ওই বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই অর্থদন্ড প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুঞ্জের হাঁট বাজারের সাহা রোডের মাছ বাজার সংলগ্ন মুদি দোকান মেসার্স কাজল স্টোরে ১৪৮ কেজি নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। ওই  দোকান থেকে বোরহানউদ্দিন থানার পুলিশ ফোর্স ও ভোলা জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. তোতা মিয়ার উপস্থিতিতে ওই পলিথিন জব্দ করা হয়।
ব্যবসা প্রতিষ্ঠানে নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (ক) ধারায় ব্যবসায়ী মো. মনিরকে (৩৫) ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রাখবে।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...