তজুমদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১১
৩৭২
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, নৌ কন্টিনজেন্ট প্রধান মোঃ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোঃ আব্দুর রব, উপজেলা যুবদল আহ্বায়ক হাসান মোহাম্মদ সাফা পিন্টু, তজুমদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ প্রতাপ কুমার, ফজিলাতুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর। এছাড়াও, উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা, তজুমদ্দিন ফায়ার স্টেশন কর্মকর্তা, তজুমদ্দিন প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা কমিটির সদস্যদের বক্তব্যে উঠে আসা বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ। তিনি চরাঞ্চলে পুলিশ ক্যাম্প স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে স্থানীয়দের ধান-চালসহ অন্যান্য দ্রব্য সামগ্রী না রাখার আহ্বান, উপকারভোগী সঠিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম, উপজেলার বিভিন্ন দপ্তরের লোকবলের অভাব বিষয়ে চিঠি প্রদান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদকদ্রব্য ও ইভটিজিং বন্ধে সামাজিক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত