চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১২ই নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১৭
৩৭৩
চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে যাত্রীবাহী বাসকে অতিক্রম করতে গিয়ে মালবাহী নসিমন এর সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমন (১৮) ও নেছার উদ্দিন (২০) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী সিয়াম (২০) গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে চরফ্যাশন পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এদূর্ঘটনা ঘটে।
ঘটনার পর চরফ্যাশন ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়দের সহযোগিতায় গুরুত্বর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমন ও নেছারউদ্দিনকে মৃত ঘোষণা করেন। অপর আহত সিয়ামকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে রেফার করেন।
নিহতরা হলেন, উপজেলার নীলকমল ইউনিয়নের কালামের ছেলে ইমান ও বোরহানউদ্দিন উপজেলার বড়-মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের ইলিয়াস আহমেদের ছেলে নেছার উদ্দিন। এবং আহত সিয়াম চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের আনসার আলীর ছেলে।
পুলিশ ও স্বজনরা জানান, বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের বন্ধু নেছার উদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার বিকালে তিন বন্ধু মোটরসাইকেল যোগে চরফ্যাশনের উদ্দেশ্যে আসার পথে চরফ্যাশন পৌরসভার ১নম্বর ওয়ার্ড কাইমুদ্দির মোড় আসলে যাত্রীবাহী একটি বাসকে অতিক্রম করার সময় অপর দিক থেকে একটি দ্রুতগামী মালবাহী নসিমন এর সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি ছিটকে পড়ে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুত্বর আহত হন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বলেন, ঘটনার খবর শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত