অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩

সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে: ফারুক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫১

remove_red_eye

২০৫

অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এমন পথে আপনারা এগোবেন না যেটার কারণে জনগণ আপনাদের আবার প্রত্যাখ্যান করে দেয়।

তিনি বলেন, আমাদের দাবি সংস্কার চলবে, নির্বাচনের রোডম্যাপও চলবে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর উত্তর ওলামা দল আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে ফারুক বলেন, এমন সংস্কার হাতে নেবেন না যেটা জনপ্রতিনিধিরা করবেন। আমরা নির্বাচন চাই, নির্বাচনের দিনক্ষণ চাই, নির্বাচনের প্রস্তুতি চাই, নির্বাচন কমিশন গঠন চাই, সংস্কারও চাই। কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কবলে পড়ে আবার যেন নির্বাচন বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এই বিএনপি নেতা বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন আমাদের ধৈর্য ধরতে, সেই ধৈর্য তো আমরা ধরেছি। কিন্তু সেই ধৈর্য যদি হয় বিতর্কিত ব্যক্তিরা প্রশাসনে যাবে, আওয়ামী লীগের দোসররা মন্ত্রণালয়গুলোতে যাবে, সেটা তো হতে পারে না। সেটা আপনাদের স্পষ্ট করতে হবে। আপনাদের প্রতি সমর্থন আছে, থাকবে।

দেশ আজ ষড়যন্ত্রের মুখে উল্লেখ করে বিএনপি চেয়ারপাসনের এই উপদেষ্টা বলেন, দেশে কোনো স্বৈরাচার থাকবে না বলে যে আন্দোলন হয়েছে, এতগুলো প্রাণ গেছে, তাও ষড়যন্ত্র থেমে নেই। আমাদের সজাগ থাকতে হবে। এদেশে আরও কোনো স্বৈরাচার তৈরি হবে না। আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক দেশ গড়ে তুলবো।

তিনি বলেন, এই সরকারকে নস্যাৎ করার জন্য, বিব্রতকর অবস্থায় ফেলার জন্য একটি আভাস আমরা পাচ্ছি। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আমেরিকায়, পরদিনই ট্রাম্পের ছবি নিয়ে মাঠে নামতে বললো। এগুলো ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাড়াঁতে হবে।

অনুষ্ঠানে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য নেসারুল হক , ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম, সদস্যসচিব মো. আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...