অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলতে দ্বিধা নেই: ফখরুল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৬

remove_red_eye

২৫৫

ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রতিনিয়ত প্রচারণা চালিয়ে যাচ্ছে, একথা বলতে কোনো দ্বিধা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা বিএনপির দলীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এখানে খুব ভালো কাজও সম্ভব, আবার খুব ভয়ঙ্কর কাজও সম্ভব। বাংলাদেশের যে অর্জন সেটিকে ধ্বংস করার জন্য সুনির্দিষ্টভাবে কিছু ব্যক্তি চেষ্টা করছে। সবাইকে সচেতন হতে হবে। আমরা আরেকটা বিপর্যয় এফোর্ড করতে পারি না এই মুহূর্তে।

তিনি বলেন, আমাদের মাথার ওপর সবচেয়ে বড় বিপদ এখনো আছে। ফ্যাসিবাদের যিনি প্রধান হোতা তিনি ভারতে অবস্থান করছেন এবং ভারত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে সবসময় একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই বিষয়গুলোতে আমরা সচেতন না হলে জাতি হিসেবে অনেক বড় বিপদ ফেইস করবো।

ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে বলতে দ্বিধা নেই: ফখরুল

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ একটা কাজ খুব সফলভাবে করেছে, তা হলো আমাদের জাতিকে বিভক্ত করেছে। এই বিভক্তি দূর করে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি চাই। রাজনৈতিক মতামত ভিন্ন থাকবে, কিন্তু ঐক্য থাকবে মৌলিক কিছু বিষয়ে। যেমন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিষয়ে, বাংলাদেশের গণতন্ত্রের বিষয়ে, বাংলাদেশর মানুষের অধিকারের বিষয়ে। এই ঐক্য রাখার ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি এবং সফলও হয়েছি।

নতুন উপদেষ্টা নিয়োগে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার এত বড় একটি দেশ পরিচালনা করার জন্য কাকে উপদেষ্টা নিয়োগ দেবে এটি নির্ভর করে প্রধান উপদেষ্টার উপর। এখানে রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয় করতে হবে বিষয়টি এমন নয়। তারা চাইলে করতেই পারে। আমি বলবো তারা যেন সতর্ক থাকেন। যাদের উপদেষ্টা হিসেবে নেবেন তারা যেন বিতর্কিত না হন। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, এ সরকারকে সফল করার দায়িত্ব আমাদেরও। কারণ আন্দোলন আমরাও করেছি। সুতরাং আমাদের সহনশীল হতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফসহ বিএনপির নেতৃবৃন্দ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...