অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে আই ডি ই প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই নভেম্বর ২০২৪ রাত ০৮:৪৬

remove_red_eye

৩৫১

মোঃ মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আই ডি ই প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা সম্প্রসারিত ভবনের  নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

আই ডি ই টিএলটিএন প্রকল্প ফিল্ড টিম লিডার সুব্রত পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান - উজ্জামান।
এসময় সুব্রত পাল, "ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান (টিএলটিএন)" প্রকল্প বিষয়ে প্রাথমিক ধারনা প্রদান করে বক্তব্য দেন। জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনার সুযোগ এবং প্রতিবন্ধকতা বিষয়ের উপর তিনি আলোকপাত করেন।

তিনি তার বক্তব্যে নারী, শিশু এবং কিশোরীদের পুষ্টি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে প্রকল্পের করণীয় বিষয়ক, নিরাপদ স্যানিটেশন এবং পয়ঃবর্জ ব্যবস্থাপনা নিশ্চিত করনে প্রকল্পের উদ্যোগ বিষয়ক, টিএলটিএন প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকারের ভূমিকা এবং পরামর্শ, টিএলটিএন প্রকল্প বাস্তবায়নে উন্নয়ন সহযোগীদের ভূমিকা এবং পরামর্শ, গুনগত মানসম্পন্ন পণ্য এবং সেবা জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিতে প্রইভেট সেক্টরের ভূমিকা,এবং  টিএলটিএন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে সার্বিক দিকনির্দেশনা মূলক বক্তব্য  প্রধান করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ,বোরহানউদ্দিন  উপজেলা  সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,  কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরুপম চন্দ্র সোহাগ ,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম , পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিব বৃন্দ,  এনজিও প্রতিনিধি, প্রাইভেট সেক্টর এর প্রতিনিধি,  সাংবাদিক  সহ আরো অনেকে।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...