অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনের আহাম্মদপুরে যুবদলের বিক্ষোভ মিছিল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৪ বিকাল ০৪:৫৩

remove_red_eye

৩৪৮

ইসরাফিল নাঈম, চরফ্যাশন : ভোলার চরফ্যাশনে জাতীয়তাবাদী বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও অতিদ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে আহাম্মদপুর ইউনিয়ন যুবদল।
 
বুধবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে চৌমুহনী বাজারে এসে মিলিত হয়। পরে চৌমুহনী বাজার থেকে ইউনিয়নের হাজারো নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আহাম্মদপুর হাজীরহাট বাজার প্রদক্ষিণ করে পুনরায় চৌমুহনী বাজারে এসে জন-সমাবেশে একত্রিত হয়।
 
মিথ্যা মামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল শেষে হাজীরহাট চৌমুহনী বাজারের বিএনপি'র দলীয় কার্যালয়ের সামনে এসে জন-সমাবেশে বক্তব্য রাখেন, আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি নুরনবী মিয়া। তিনি বক্তব্যে বলেন, আওয়ামী খুনি হাসিনার আমলে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
 
এসময় উপস্থিত ছিলেন, আহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন, জামাল সিকদার। ইউনিয়ন যুবনেতা বাবুল মোল্লা, রিপন পন্ডিত, আমজাদ হোসেন, আবুল হোসেন, অজি উল্লাহ, মিজান হাওলাদার, মাসুদ মুন্সি, আলা উদ্দিন, আবুল কালাম, হাসান পালোয়ান, রায়হান, ফারুক মৌলিকসহ বিভিন্ন ওয়ার্ডের যুবদলের নেতাকর্মী ও সমর্থকরা।

 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...