অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় করোনায় এক জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৮শে মে ২০২০ রাত ১২:৪০

remove_red_eye

১৫২৮

অচিন্ত্য মজুমদার ::  ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৫০ বছরের এক ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলার চরভূতা ইউনিয়নের হরিগঞ্জের বাসিন্দা ওই ব্যক্তির ২৩ মে মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য ঢাকা ল্যাবে পাঠানো হলে বুধবার (২৭ এপ্রিল) রাতে রিপোর্ট পজেটিভ আসে। মৃত ওই ব্যক্তির সংস্পর্শে আসায় লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন ডাক্তারসহ বেশ কয়েকজন নার্স ও স্টাফকে আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

এদিকে বোরহানউদ্দিনের এক স্বাস্থ্যবর্মীসহ জেলায় নতুন করে আরো ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সদর উপজেলায় ৫ জন, বোরহানউদ্দিনে ২ জন ও লালমোহনে ২ জন রয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। সিভিল সার্জন রতন কুমার ঢালী এসব তথ্য নিশ্চিত করেছেনে। আক্রান্তদের সবাইকে আইসোলেশনের রাখার পাশাপাশি সংশ্লিষ্ট বাড়ি লকডাউন করা হবে বলেও জানান তিনি।

ভোলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে এপর্যন্ত ভোলা থেকে ১ হাজার ৪৩৪ জনের নমুনা সংগ্রহ করে করে পরীক্ষার জন্য ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছিল। রিপোর্টের ফলাফল এসেছে ১ হাজার ১০১ জনের। এর মধ্যে নেগেটিভ এসেছে ১ হাজার ৬৮ জনের এবং পজেটভ ৩৩ জনের।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...