লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৪২
২১৯
আকবর জুয়েল, লালমোহন থেকে : ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউপি চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে ঝাড়– নিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী ঝাড়ু সহ একটি বিক্ষোভ মিছিল বের করে পেশকারহাট বাজার প্রদক্ষিণ করেন। এছাড়াও ওই মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নেন।
সেখানে বিক্ষোভকারী নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, ফরহাদ হোসেন মুরাদ আওয়ামী লীগের রাজনীতি করে ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের কাছ থেকে চাঁদাবাজী, নেতাকর্মীদের ওপর হামলা এবং মামলা দিয়ে হয়রানী করেছেন। তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে গরীব-অসহায় মানুষের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিজেই আত্মসাৎ করেছেন। ফরহাদ হোসেন মুরাদ আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বিএনপিতে যেতে তোড়জোড় চালাচ্ছেন।
বিক্ষোভকারী বিএনপি নেতাকর্মীরা আরো বলেন, ফরহাদ হোসেন মুরাদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ আসনের সাবেক এমপি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীরবিক্রম) কাছে গিয়ে কখনো আওয়ামী লীগ করেননি বলে দাবি করেছেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের কাছে গিয়ে তাকে দলে নেওয়ারও অনুরোধ করেন ফরহাদ হোসেন মুরাদ। অথচ আওয়ামী লীগের রাজনীতি করে বিএনপির নেতাকর্মীসহ স্থানীয় অসহায় মানুষজনের ওপর তার নির্যাতনের অনেক প্রমাণ রয়েছে। বিএনপি নেতাকর্মীদের নানাভাবে হামলা ও নির্যাতনকারী ইউপি চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা ফরহাদ হোসেন মুরাদকে দলে না নিতেও এ সময় অনুরোধ জানান বিক্ষোভকারী ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক