অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে ভোলার ইলিশা ফেরি ঘাটে

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ২৮শে মে ২০২০ রাত ০৯:১৪

remove_red_eye

৯৭৫

অচিন্ত্য মজুমদার :: ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ বেড়েছে দক্ষীণাঞ্চলের জেলা ভোলার ইলিশা ফেরি ঘাটে। সেই সাথে বেড়েছে ব্যক্তিগত গাড়ির চাপও। গন পরিবহন না থাকায় যাত্রা পথে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। পাশষাপাশি কোথাও সামাজিক দুরুত্ব অথবা স্বাস্থ্যবিধির কোন বালাই না থাকায় করোনা ঝুঁকি নিয়েই সাধারণ যাত্রীদের ফেরি পারাপার হতে হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় কনকচাঁপা নামে একটি ফেরী ইলিশা ঘাট থেকে প্রায় ৪০০ যাত্রী নিয়ে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট ফেরি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ফেরিটিতে সাধারণ যাত্রীর পাশাপাশি পণ্যবাহী পরিবহন ও ব্যক্তিগত গাড়ি উঠতে দেয়া হয়। ঘাটে প্রশাসনের কোন বাধা না থাকায় এসব ব্যক্তিগত গাড়ি ও যাত্রীদের ফেরিতে উঠতে দেয়া হয়েছে বলে জানিয়েছে ভোলা বিআইডব্লিওটিসি'র টার্মিনাল এসিস্টেন মোঃ শাখাওয়াত হোসেন।

এদিকে লঞ্চ ও স্প্রিড বোট বন্ধ থাকায় যারা ফেরীতে উঠতে পারেননি তারা বিকল্প পথে ট্রলারে যেতে চেষ্টা করছেন। এই সুযোগে একটি চক্র প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অতিরিক্ত ভাড়ায় ট্রলারে যাত্রী পাড়াপাড় করছে। এত করে নানা ভোগান্তির স্বীকার হচ্ছে সাধারণ যাত্রীরা। 

ঘাটে আসা যাত্রীরা জানান, ট্রলারে যে ভাড়া সব সময় জনপ্রতি দেড়শ টাকা। এখন সেই ট্রলার ভাড়া জনপ্রতি ৮০০ থেকে ১হাজার টাকা করে চাওয়া হচ্ছে। যাত্রীরা বলছে এদের কাছে তারা জিম্মি হয়ে আছে। প্রশাসনের নজরদারি থাকলে সাধারণ মানুষ এমন ভোগান্তির শিকার হতো না বলেও জানান তারা।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...