অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে নৌবাহিনীর যৌথ অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৬ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৬

remove_red_eye

৩৭১

১ হাজার ৫৯৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার

চরফ্যাশন প্রতিনিধি : নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ৫৯৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি লিটন মাঝি (৩৭) ও সিদ্দিক মোল্লাকে (২৫) গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের বসত ঘর থেকে ২টি মোবাইল ফোন, ১ টি মোটর সাইকেল ও নগদ ৪৫ হাজার একশ টাকা উদ্ধার করা হয়। শুক্রবার রাত ১১ টায় চরফ্যাশন উপজেলার শশীভ‚ষণ থানার এওয়াজপুর এলাকার ৪নং ওয়ার্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন নৌবাহিনী লালমোহন ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুক। গ্রেফতারকৃত লিটন মাঝি শশীভ‚ষণ থানার এওয়াজপুর ৪নং ওয়ার্ডের হাজী মোহাম্মদ আলী মাঝির ছেলে ও সিদ্দিক মোল্লা একই এলাকার নুর ইসলাম মোল্লার ছেলে। লেফটেন্যান্ট কমান্ডার এম ওমর ফারুক জানান, শুক্রবার রাতের দিকে তার নেতৃত্বে ১৫ সদস্যের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে চরফ্যাশন উপজেলার শশীভ‚ষণ থানার এওয়াজপুর এলাকার ৪নং ওয়ার্ড থেকে ১ হাজার ৫৯৫ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি লিটন মাঝি ও সিদ্দিক মোল্লাকে গ্রেফতার করেন। এসময় তাদের তথ্যের ভিত্তিতে ঘরের বিভিন্ন যায়গা থেকে ২টি মোবাইল ফোন, ১টি মোটর সাইকেল ও নগদ ৪৫ হাজার একশ টাকা উদ্ধার করা হয়। তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবাসায়ীর বিরুদ্ধে শশীভ‚ষণ থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার তাদের আদালতে সোপর্দ করার কথা জানিয়েছেন শশিভ‚ষণ থানার ওসি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...