অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক আফসার উদ্দিন বাবুল আর নেই

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে মে ২০২০ রাত ০১:৪১

remove_red_eye

১১৩৬

বাংলার কন্ঠ প্রতিবেদক:: ইত্তেফাক পত্রিকার ভোলার সাংবাদিক, ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ভোলা জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারন সম্পাদক, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ ও ভোলা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আফসার উদ্দিন বাবুল ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )আজ শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত কয়েক বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আফসার উদ্দিন বাবুল এর মৃত্যুতে ভোলার সাংবাদিক, সাংস্কৃতিক অঙ্গন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘ কয়েক যুগ ধরে ভোলায় ইত্তেফাক পত্রিকায় সাংবাদিকতা করেন। এছাড়া তিনি যমুনা টেলিভিশন সাংবাদিকতা করেছেন। তার মৃত্যুতে ভোলার সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে। তিনি একদিকে যেমন লেখক ছিলেন। তেমনি গীতিকার ও সংগীতশিল্পী ছিলেন।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

এছাড়া তার মৃত্যুতে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ অপু সহ সকল সদস্যরা শোক প্রকাশ করে গভীর সমবেদনা প্রকাশ করেন। এছাড়াও দৈনিক বাংলার কন্ঠ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...