অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আগামী জুলাই-এপ্রিলের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর কাম্য: মেজর (অব:) হাফিজ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৪ রাত ১২:১৮

remove_red_eye

৪৬৩

ফখরে আজম পলাশ, তজুমদ্দিনঃভোলার তজুমদ্দিন উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বিকালে ডাকবাংলো হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব শরীফ হাওলাদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিশেষ অতিথি উপজেলা বিএনপি'র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি মহিবুল্লাহ নাগর।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহীন আলম অভি, মোঃ হুমায়ুন, ইব্রাহীম গাজী, শাহরিয়ার সেজান, মহিবুল্লাহ রামীম, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব, মিজান চৌধুরী, মোঃ রাজীব, মেহেদী হাসানসহ উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে মেজর হাফিজ বলেন, বিগত ১৭ বছর আমাদের জন্য কঠিন সময় গিয়েছে। বাংলাদেশে আমরা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেছি। কিন্তু এরা যে কত নিষ্ঠুর ও নির্মম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদের আসল রূপটি প্রকাশ পেয়েছে। তবে বিগত ১৭ বছর ধরে বিএনপি এবং তার অঙ্গ-সংগঠনগুলো কঠিন আন্দোলনে লিপ্ত ছিল। অনেকে শহীদ হয়েছে শাহাদাৎবরণ করেছে। বাংলার মাটিতে আজ অথবা কাল তাদের বিচার অবশ্যই হবে। এ সময় তিনি ছাত্রদলকে ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর মতো বেপরোয়া না হওয়ার নির্দেশনা দেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের এক বিরল ব্যক্তিত্ব, কিংবদন্তীর নাম। কিন্তু আওয়ামী লীগ তাঁকে উপযুক্ত মর্যাদা দেয়নি বলেও মেজর হাফিজ মন্তব্য করেন।

সভা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমি আশা করি অন্তবর্তীকালীন সরকার আগামী জুলাই-এপ্রিলের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...