বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫১
৩২৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের সংগ্রাম তো জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠা করার সংগ্রাম, যা নির্বাচিত সরকারই করতে পারে।
তিনি বলেন, আমরা আশা করব, যত দ্রুত সম্ভব বর্তমান সরকার একটি নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করবে।
আমরা সব ধরনের সংস্কার করার জন্য প্রস্তুত আছি। যা কিছু সংস্কার করা প্রয়োজন, সেসব সময়সাপেক্ষ আর এসব করার জন্য ম্যান্ডেট পায় নির্বাচিত সরকার।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে বরিশালে আদালত চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে, দ্রব্যমূল্যেরও ঊর্ধ্বগতি করে দিয়েছে। আর এগুলো নিয়ন্ত্রণের জন্য, জনজীবনে শান্তিশৃঙ্খলা বিধানের জন্য নির্বাচিত সরকার প্রয়োজন।
তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী-গুণী লোকের সরকারই হোক, সেসব দুর্বল সরকার। জনগণ নিজেরা কষ্ট করে ব্যালট বাক্সের মাধ্যমে যে সরকারকে প্রতিষ্ঠিত করবে, সেই সরকার জনগণের প্রতিনিধি হয়ে সব ধরনের সংস্কার করতে বাধ্য থাকবে।
তিনি আরও বলেন, আমরা আশা করি, আগামীতে জনগণের ভোটে যে নির্বাচিত সরকার আসবে, তারা সব সংস্কারকাজ করবে। বর্তমান সরকার যা করতে চায় কিংবা তারা যে সুপারিশ করবে, তা আগামী দিনে জনগণের নির্বাচিত সরকারের বিষয়টি বিবেচনা করে করাটা প্রয়োজন।
বিএনপির এ নেতা বলেন, সংস্কারের যৌক্তিকতা রয়েছে। বাংলাদেশের সমাজদেহের রন্ধ্রে রন্ধ্রে যে ধরনের অন্যায়-অবিচার হয়েছে, পাশাপাশি ক্ষমতার লোভে দুর্নীতিবাজরা যে ব্যাপক দুর্নীতি করে গেছে, তাতে সংস্কার প্রয়োজন এবং অবিলম্বে তাদেরও বিচারের আওতায় আনা উচিত।
তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি, সামনেও দেব। তার ওপর আমাদের আস্থা রয়েছে। কিন্তু নানাজনের নানান কথায় তিনি যাতে প্রভাবিত না হন, সেটিই আমরা আশা করব।
তিনি আরও বলেন, আমরা রাহুমুক্ত হয়েছি, স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তাদের দুর্নীতি, নানা অপকর্ম, মানি লন্ডারিং, গায়েবি মামলাসহ সব ধরনের অত্যাচার-অনাচার থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পেয়েছে।
এ সময় তার সঙ্গে বরিশালে জেলা আইনজীবী সমিতি ও বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক