বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৪ রাত ০৯:১৭
৩২৩
অচিন্ত্য মজুমদার : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং উপক‚লবাসীকে ঝড়-জলোচ্ছাস ও লবণাক্তা থেকে রক্ষায় দেশের উপক‚লীয় জেলা ভোলায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ৩৭০টি দরিদ্র পরিবারকে বিতরণ করা হয়েছে সাড়ে তিন হাজার ফলদ ও ঔষধি গাছের চারা। সোমবার দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নে পরিবার উন্নয়ন সংস্থার আর.এইচ.এল প্রকল্পের আওতায় এসব চারা বিতরণ করা হয়। এর মাধ্যমে উপক‚লবাসীর জীবন ও জীবিকা রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাবে উপক‚লের মানুষ।
প্রকল্পের সমন্বয়কারী জয়দেব মিস্ত্রি জিনান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বতমানে ঘন ঘন ঝড় জলোচ্ছাস, প্রাকৃতিক দুর্যোগ ও লবণাক্তা থেকে উপক‚লীয় এলাকা বাসীকে রক্ষায় ভোলার সর্ব দক্ষীণের উপজেলা চরফ্যাশনে ৩৭০ পরিবারের মাঝে সাড়ে তিন হাজার ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গ্ৰীণ ক্লাইমেট চেঞ্জ পোগ্ৰামের আওতায় পরিবার উন্নয়ন সংস্থা আর.এইচ.এল প্রকল্পের মাধ্যমে এসব চারা বিতরণ করে। তিনি আরো বলেন, উপক‚লীয় এলাকায় বসবাসকারী মানুষরা প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের শিকার হন। এইসব গাছ বাড়ির চারপাশে বাগান গড়ে তুলতে সহায়তা করবে, যা প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা হলেও রক্ষা দেবে। একই সাথে, উৎপাদিত ফল খাওয়ার পাশাপাশি বিক্রি করে উপক‚লবাসীরা আয়ও করতে পারবেন। এসব চারার মধ্যে ছিল নারিকেল, সুপারি, কদবেল, পেয়ারা, সবেদা ও নিম। এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দুই হাজারের বেশি পরিবারকে এসব গাছের চারা দেয়া হবে বলেও জানান তিনি।
চরফ্যাশনের জাহানপুরের বাসিন্দা উপকারভোগী রানু বেগম, বিবি রোকেয়া ও মারজিয়া আক্তার বলছে, আমাদের বাড়ির আঙ্গিনায় এসব চারা গাছ লাগানোর সুযোগ পেয়ে আমরা খুবই আনন্দিত। গাছগুলো বড় হলে আমরা এর ফল খাবো আর বিক্রিও করতে পারবো। এতে আমাদের আয় বাড়বে। পাশাপাশি এই গাছগুলো উপক‚লের প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সহায়ক হবে।
পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ কামাল উদ্দিন জানান, ভোলার উপক‚লীয় উপজেলার জাহানপুর এলাকা দুর্যোগ প্রবণ এলাকা। যেকোনো ধরনের বন্যা দুর্যোগ সর্বপ্রথম এসব এলাকায় আঘাত হানে। তাই এসব গাছ বন্যা, খড়া ও লবণাক্তার প্রভাব মোকাবেলায় সহায়তা করবে বলে জানান।
অপরদিকে ভোলার চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান বলেন, ফলদ ও ঔষধি গাছ আমাদের মানব জীবনের জন্য দরকার। চরফ্যাশনের জাহানপুর একেবারে উপক‚লবর্তী এলাকার উপক‚লবর্তী ইউনিয়ন। এসব গাছ উপক‚লবর্তী মানুষের প্রাকৃতিক দুর্যোগের যে ঝুঁকি রয়েছে তা নিরসনের পাশাপাশি পারিবারিক পুষ্টির চাহিদা মেটাবে বলে মনে করেন তিনি।
তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী
চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী
সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার
আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী
ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু
ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক