বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫০
৩৭১
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর ক্রিয়া প্রকল্পের আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রতিযোগিতার আয়োজন করে।
বেলা ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান। গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ, ক্রীড়াবিদ মো. শিমুল বাকলাই, ক্রীড়াবিদ ও সংগঠক ইসরাত জাহান বনি ও জিজেইউএস কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. বাবুল আখতার।
প্রতিযোগিতায় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুটি দল, গোল্ডেন গার্লস ও বেঙ্গল কুইন্স, অংশগ্রহণ করে। টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে গোল্ডেন গার্লস দল বিজয়ী হয়। পরে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত