অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

বোরহানউদ্দিনে আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:৫০

remove_red_eye

৩৪৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে আন্তঃস্কুল বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-এর ক্রিয়া প্রকল্পের আওতায় গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস) এই প্রতিযোগিতার আয়োজন করে।  
বেলা ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান। গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাশ, ক্রীড়াবিদ মো. শিমুল বাকলাই, ক্রীড়াবিদ ও সংগঠক ইসরাত জাহান বনি ও জিজেইউএস কর্মকর্তা আলমগীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. বাবুল আখতার।
প্রতিযোগিতায় বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দুটি দল, গোল্ডেন গার্লস ও বেঙ্গল কুইন্স, অংশগ্রহণ করে। টাইব্রেকারে ৫-৩ গোলের ব্যবধানে গোল্ডেন গার্লস দল বিজয়ী হয়।  পরে বিজয়ী ও বিজীত দলের মধ্যে পুরস্কার হিসেবে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...