অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বরিশাল বোর্ডে সর্বনিম্ন পাসের হার ভোলায় ৭৬.১৮ শতাংশ

ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ৩১শে মে ২০২০ দুপুর ০১:১৪

remove_red_eye

১৭৬৩

ইসতিয়াক আহমেদ : এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায়  ভোলা জেলায় গড় পাসের হার ৭৬ দশমিক ১৮ শতাংশ যা বরিশাল বোর্ডের মধ্যে সর্বনিম্ম পাশের হার।
বরিশাল বোর্ডে ৮৩.৯৮ শতাংশ পাশের হার শীর্ষে পিরোজপুর জেলা, ৮৩.২০ শতাংশ পাশের হার নিয়ে দ্বিতীয় পটুয়াখালী, ৮৩.১৪ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় ৮৩.১৪ বরগুনা, ৭৯.৫৫ শতাংশ পাশের হার নিয়ে চতুর্থ ঝালকাঠি, ৭৬.৭৪ পাশের হার নিয়ে পঞ্চম বরিশাল জেলা এবং সর্বনিম্ম ৭৬.১৮ শতাংশ পাশের হার নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে ভোলা জেলা।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল এর অধীনে ভোলা জেলার ১৯৪ শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে যার মধ্যে ৯ হাজার ২শত ৭৮ জন ছেলে এবং ৮ হাজার ১৮ জন মেয়ে। ১৭ হাজার ২৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ভোলায় ১৩ হাজার ১ শত ৭৬ জন পরীক্ষার্থী পাশ করেছে ফেল করেছে ৪ হাজার ১ শত ২০ জন। গত বছর থেকে এবার ভোলায় শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠান কমেছে ১ টি ভোলায় ২০১৯ সালে ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করলেও এবার ৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। তবে ২০১৯ সালের তুলনায় ভোলায় এবার পাশের হার বৃদ্ধি পেয়েছে ১.৩১ শতাংশ। ২০১৯ সালে ভোলায় পাশের হার ছিলো ৭৪.৮৭। ভোলা জেলায় পাশের হারে ৯৮.৩৫ শতাংশ পাশের হার নিয়ে ভোলা সরকারি বালিকা স্কুলে থেকে এগিয়ে রয়েছে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ে পাশের হার ৯৬.৫৫ শতাংশ।
উল্লেখ্য, রোববার (৩১ মে) সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেয়া হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সেখানে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশ করেছি।’
এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হয় ৩ ফেব্রুয়ারি, শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রæয়ারি থেকে ৫ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার যশোর বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৩১ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭৬৪ জন। বরিশাল বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৮৩ জন, কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ২৫৪ জন, সিলেট বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ২৬২ জন, ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৮০ দশমিক ১৩ শতাংশ, জিপিএ পেয়েছে ৭ হাজার ৪৩৪ জন।
সারাদেশে ১০টি শিক্ষাবোর্ডের আওতায় এবারের এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়।
মাদরাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয় দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন। ছাত্রী অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ১১৬ জন। ছাত্রের তুলনায় ১২ হাজার ৯৭৮ জন বেশি। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩১ হাজার ২৮৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।

শিক্ষা

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...