লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২০শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২
৩২৯
আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় মো. সিফাত হোসেন নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার চরভ‚তা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিফাত ওই এলাকার পানাউল্যাহ হাওলাদার বাড়ির মো. টিটব হাওলাদারের ছেলে।
নিহত শিশুর স্বজনরা জানিয়েছেন, বিকেলের দিকে বাড়িতে খেলছিল সিফাত। এ সময় খেলার ছলে দৌঁড়ে বাড়ি সংলগ্ন সড়কের ওপর উঠে যায় সে। তখন ওই সড়ক দিয়ে যাওয়া বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। বিষয়টি শিশু সিফাতের স্বজনরা দেখতে পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক সিফাতের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, অটোরিকশার ধাক্কায় শিশু নিহতের খবর পেয়েছি। এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত