লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২০
৩৪০
আকবর জুয়েল, লালমোহন : অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাতে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনের মাধ্যমে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তাকে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা বলেন, সৎ ও নিষ্ঠার সঙ্গে প্রায় ১ বছর ধরে তৌহিদুল ইসলাম লালমোহনে ইউএনওর দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলা প্রশাসনসহ সব দিক অত্যন্ত দক্ষভাবে সামলিয়েছেন তিনি। সরকার পতনের পর উপজেলা প্রশাসনকে জনমানুষের আশ্রয়স্থলে পরিণত করেছেন ইউএনও মো. তৌহিদুল ইসলাম। এছাড়া তার অন্যান্য কর্মকাÐেরও ভ‚য়সী প্রশংসা করেন বক্তারা।
বিদায়ী বক্তব্যে ইউএনও মো. তৌহিদুল ইসলাম বলেন, আমি হয়তো নিজের ওপর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারিনি। মানুষ বলতেই ভুল হয়, আমিও ভুলের ঊর্ধ্বে নই। এজন্য আমি সকলের কাছে বিনীতভাবে ক্ষমা চাচ্ছি, আপনারা অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন। তবে আপনাদের প্রতি আমার আহŸান থাকবে; সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসবেন। সকলের প্রচেষ্টা অব্যাহত থাকলেই আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. এহসানুল হক শিপনের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. খলিলুর রহমান ইমনের সঞ্চালনায় এ সময় লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত