লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১শে মে ২০২০ বিকাল ০৪:২৯
৯৩২
লালমোহন প্রতিনিধি:: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মাঠে কাজ করা ইউপি চেয়ারম্যান, সচিব ও গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপিই বিতরণ করেছেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। রোববার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্ত্বরে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় এমপি শাওন বলেন, বাংলাদেশ যখন স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছিল এমন সময় মহামারী করোনা ভাইরাস সবকিছু থমকে দিয়েছে। তবুও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস মোকাবেলায় নিরলস পরিশ্রম করে যাচ্ছে। যতদিন করোনা থাকবে ততদিন এর বিরুদ্ধে লড়াই চলবে।
এমপি শাওন আরো বলেন, মহামারি করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের মানুষ আজ আতংকিত। ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাস মোকাবেলায় মাঠ পর্যায়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন জনপ্রতিনিধি, সচিব ও গ্রাম পুলিশরা। তাদের সুরক্ষা নিশ্চিত করে সাধারন মানুষের সেবায় নিয়োজিত রাখার জন্য পিপিই সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে আপনারা সাবধানে থাকবেন যাতে করোনাক্রান্ত না হন। করোনা মোকাবেলায় সরকারের নির্দেশনাগুলোকে সঠিকভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদারসহ আরো অনেকে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত