বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৪২
৩৮৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর কুকরি-মুকরি ইউনিয়নের কুকরি-মুকরি কোস্টাল ফরেস্ট ডেভেলপমেন্ট সেন্টারের রেস্ট হাউজের হলরুমে শুক্রবার (২২ নভেম্বর) সকালে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় কর্মশালার আয়োজন করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কমিউনিটি বেইজড টুরিজমের উন্নয়ন, টেকসই জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য স্থানীয় জনগণকে ক্ষমতায়ন এবং তাদের সমস্যাগুলো চিহ্নিত করা। এতে অংশগ্রহণ করেন পর্যটন সংশ্লিষ্ট অংশীজন, ব্যবসায়ী, বিভিন্ন পেশার প্রতিনিধি এবং স্থানীয় স¤প্রদায়ের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির ডাটা কনসালটেন্ট আহমেদ কবির। সভাপতিত্ব করেন জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের এটুআই প্রকল্পের জাতীয় পরামর্শক মো. মাসুম বিল্লাহ। কর্মশালাটি পরিচালনা করেন জিজেইউএস-এর উপ-পরিচালক (কারিগরি) ডা. খলিলুর রহমান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. সাদ্দাম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন এরিয়া ইনচার্জ অর্জুন চন্দ্র দাস, শাখা ব্যবস্থাপক মো. হোসেন এবং কমিউনিটি মোবিলাইজেশন অফিসার কামরুল ইসলামসহ জিজেইউএস-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। কর্মশালায় স্থানীয় পর্যটন ব্যবস্থার উন্নয়ন, সমস্যাসমূহ সমাধান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পর্যটনকে আরো কার্যকরী করার প্রয়োজনীয়তাও উঠে আসে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত