অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

২৭৫

আকবর জুয়েল ,লালমোহন : ভোলার লালমোহন উপজেলায় সুপারি পাড়তে গাছে উঠে বিদ্যুৎ স্পৃষ্টে হয়ে মো. লাল মিয়া নামে ৭০ বছরের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কূলচড়া এলাকার বানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ লালমোহন পৌরসভার লাঙ্গলখালী এলাকার বাসিন্দা।
জানা গেছে, বৃদ্ধ লাল মিয়ার নিজ বাড়ি লালমোহন পৌরসভার লাঙ্গলখালী হলেও তিনি দীর্ঘদিন পর্যন্ত  কূলচড়া এলাকায় তার ছেলের শ্বশুর বাড়িতে থাকছেন। সেখানে থেকে ছেলের শ্বশুরের সম্পত্তির দেখাশুনা করছেন তিনি। শনিবার সকাল ১০ টার দিকে বৃদ্ধ লাল মিয়া বাগানে গিয়ে সুপারি পাড়তে গাছে উঠেন। এরপর ওই গাছের পাশে থাকে বৈদ্যুতিক তারে জড়িয়ে যান তিনি। এ সময় বিকট শব্দে গাছের ওপর থেকে নিচে পড়ে যান বৃদ্ধ লাল মিয়া। বিদ্যুতায়িত হওয়ায় তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। যার ফলে ঘটনাস্থলেই মারা যান তিনি।  
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।


 





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...