অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাসন তাযকিয়াতুল উম্মাহ মডেল মাদরাসায় প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১৮

remove_red_eye

৩৪৬

ইসরাফিল নাঈম, চরফ্যাশন : আলোকিত সন্তান পিতা মাতার অবদান এই বিষয়কে সামনে রেখে ভোলার চরফ্যাসনে অবস্থিত তাযকিয়াতুল উম্মাহ উম্মাহ মডেল মাদরাসার অভিভাবকদেরকে নিয়ে "প্যারেন্টিং কনফারেন্স" অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শরিফ পাড়ায় মাদরাসার ক্যাম্পাসে বিভিন্ন আয়োজনে অভিভাবকদের অভূতপূর্ব অংশগ্রহণে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত হয়।
 
কনফারেন্সে বাংলাদেশ ইসলামিক এডুকেশন সোসাইটির সহকারী পরিচালক ও তাযকিয়াতুল উম্মাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মো. মহিব্বুল্লাহ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, গবেষক ও সমাজ চিন্তক ড. আ জ ম ওবায়েদুল্লাহ। মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মো. জিয়াউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, আন্তর্জাতিক মানের মোটিভেশনাল স্পীকার, বিশিষ্ট লেখক, গবেষক, প্যারেন্টিং ও ক্যারিয়ার কনসালট্যান্ট ড. আহসান হাবীব ইমরোজ।
 
অনুষ্ঠানে বক্তারা সন্তানকে সু-সন্তান হিসেবে তৈরি করতে মা-বাবার করনীয় সংক্রান্ত দিকনির্দেশনা ও উদাহরণ তুলে ধরে বলেন, 'সোনা-মনি শিশুরা কাঁদা মাটির মতো, মা-বাবা সন্তানকে যেভাবে চাইবেন সেভাবে গড়ে তুলতে পারবে।
 
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেনসহ বিভিন্ন শিক্ষাবিদ সমাজসেবক, সাংবাদিক ব্যক্তিবর্গ এবং অভিভাবকগন। পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আবদুল খালেক।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...