অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ১৯শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


দেশের মানুষ শুধুমাত্র একটি নির্বাচনের জন্য জীবন দেয়া নাই : মুফতি ফয়জুল করিম


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৪ রাত ০৯:০৬

remove_red_eye

২৫৪




চরফ্যাশন বাজারে ইসলামী আন্দোলনের আয়োজনে বিশাল গনসমাবেশ


চরফ্যাসন প্রতিনিধি : এদেশের মানুষ শুধু একটা নির্বাচনের জন্য আন্দোলন ও সংগ্রাম করে নাই। মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং বৈষম্যহীন বসবাস করার জন্য মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। তিনি বলেন, একদল এই সুযোগে আবারও জুলুম, অত্যাচার, অভিচার, নির্বিচারে হত্যা, মিথ্যা মামলা, দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে।
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে চরফ্যাশন বাজারে ফ্যাশন স্কয়ারে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের আয়োজনে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও সখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বার বার দেশ পরিবর্তান করেছি, দল পরিবর্তন করেছি। বহু নেতার শাসন আমরা দেখেছি। আমরা সবুজ বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, নতুন বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, স্মার্ট বাংলা দেখেছি। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, শেখ সাহেবের শাসন দেখেছি, জিয়াউর রহমানের শাসন দেখেছি, সাত্তার সাহেবের শাসন দেখেছি, আমরা শাসন দেখেছি খালেদা জিয়ার, আমরা শাসন দেখেছি শেখ হাসিনার। বহু শাসক দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন দেখি নাই। জনগণকে বুঝতে হবে তেঁতুল গাছ লাগিয়ে যেমন মিষ্টি ফলের আশা করা যায় না, তেমনিভাবে চোরের মাধ্যমে চুরিমুক্ত দেশ হতে পারে না। বার বার বাংলাদেশে ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু নীতি ও আদর্শের পরিবর্তন হয় নাই। শুধু ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে, সমাজ পরিবর্তনের মাধ্যমে, ভূ-খন্ড পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। মুক্তি আসতে পারে না।


মুফতি ফয়জুল করিম বলেন, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হলে আগামী ১০ বছরের মধ্যে পুরো দেশের সকল গরীব দরিদ্র সিমার উপরে চলে যাবে। ইসলামী হুকুমত কায়েম হলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে ও স্বাধীনতা পাবে। বাংলাদেশের প্রতিটি নাগরিক সে যে ধর্মেরই হোকে না কোনো, সম-অধিকার নিয়ে বসবাস করবে। ইসলামী হুকুমত হলে জুলুম, অত্যাচার, অভিচার থাকবে না। কেউ ১০তলায় আবার কেউ গাছতলায় তা হবে না। কেউ অট্রালিকায় ঘুমাবে আবার কেউ খোলা আকাশের নিচে বসবাস করবে, এক মুঠো খাবারের জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সঙ্গে লড়াই করবে তা আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। কেউ বস্ত্রহীন ও ক্ষুধার্ত থাকবে তা আর দেখতে চাই না। কোনো মা ক্ষুধার জ¦ালায় তার সন্তানকে বিক্রি করে দিবে এরকম সমাজ আমরা দেখতে চাই না। এ সমাজ পরিবর্তন করতে চাই, ইসলামী হুকুমত কায়েম করতে চাই। যেখানে শাসকরা জনগণের খাদেম হবে।
নতুন নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে মুফতি ফয়জুল করিম বলেন, জুলুম, অত্যাচার-অবিচার, পেশি শক্তির ব্যবহার ও অবৈধ টাকার ছড়াছড়ি বন্ধের জন্য সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। যেখানে কোনো ব্যক্তিকে ভোট দিবে না, প্রতিককে ভোট দিবে। তাই সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে। এছাড়াও বর্তমান পল্লী বিদ্যুতের চলমান অস্থিরতা ও বৈষম্য দূর করে সেখানে স্বস্তি ফিরিয়ে আনতে জ¦ালানী উপদেষ্টার প্রতি অনুরোধ জানান তিনি।
এসময় তিনি অগ্রিধিকার ভিত্তিতে ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগের পাশাপাশি ভোলার গ্যাস দিয়ে বরিশাল বিভাবে শিল্পকারখানা গড়ে তোলার দাবি জানান মুফতি ফয়জুল করিম।
ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি  আলহাজ¦ আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহা. সিরাজুল ইসলাম। গণসমাবেশে সংগঠনটির স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...