অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

শুধু ক্লাশে পাঠদান নয়, চরিত্রের পূর্ণতা দানে সচেষ্ট থাকতে হবে - ইআবি উপাচার্য

বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২৪ রাত ১০:০৩

remove_red_eye

২৮৩

বোরহানউদ্দিন প্রতিনিধি : ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, শিক্ষককে শুধু ক্লাশে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবেনা; শিক্ষার্থীদের চরিত্রের পূর্ণতা প্রদানে সদা সচেষ্ট থাকতে হবে। শিক্ষক মানে ক্লশে যাবে,বেতন নিবে তিনিই কী শিক্ষক? না। শিক্ষক সেই ব্যক্তি যার থেকে প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করা যায় তিনিই শিক্ষক। আমরা যেন আমাদের দায়িত্বকে ভুলে না যাই।’ শনিবার সকাল ১০টায় ভোলার বোরহানউদ্দিন মডেল মসজিদ মিলনায়তনে বোরহানউদ্দিন উপজেলা মাদ্রাসা পরিবার আয়োজিত ‘মাদ্রসা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময়’ ও সংবর্ধনা অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য এসব কথা বলেন। তিনি আরো বলেন,‘মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। এ শিক্ষা ব্যবস্থায়  সাধারণ শিক্ষার সমন্বয় করে মাদ্রাসা শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে পারদর্শিতা, মেধা-বুদ্ধিভিত্তিক চর্চা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আরো বেশি সমকক্ষতা সৃষ্টি করতে হবে।’ জুলাই বিপ্লবে শহিদদের স্মরণ করে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার উৎখাতে মাদ্রসা শিক্ষার্থীদের অসামান্য অবদান রয়েছে। গত ষোল বছরে মাদ্রাসা শিক্ষার উপর ফ্যাসিবাদী সরকার জুলুম চালিয়েছে। যোগ্যতা থাকা সত্তে¡ও চাকুরীক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে।’ এসময় তিনি আলেমদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যের পতাকাতলে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
বোরহানউদ্দিন কামিল মাদ্রসার অধ্যক্ষ এবি আহমদ উল্যাহ আনছারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ অলি উল্যাহ, সরকারি শেখ ফজিলাতুনন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইসরাফীল, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমান,  উদ্বোধনী বক্তব্য দেন বোরহানউদ্দিন কামিল মাদ্রসার উপাধ্যক্ষ এএইচএম ওয়ালিউল্যাহ। সঞ্চালনা করেন বোরহানউদ্দিন কামিল মাদ্রসার সহকারি অধ্যাপক মো. মাকসুদুর রহমান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেও দোয়া মোনাজাত পরিচালনা করেন, বাটামারা পীর মাও. মুবিবুল্লাহ।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...